হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় তপু মিয়া নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, গতকাল সকালে মহাসড়কের সদর উপজেলার অলিপুরে সিলেটগামী রডবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে গুরুতর অবস্থায় আহত অটোরিকশাচালক তপু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথে দুপুর একটায় সিলেট শহরের কাছাকাছি স্থানে তাঁর মৃত্যু ঘটে।