হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি গাড়িকে অপর একটি গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার পুটিজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাঁরা থেমে থাকা গাড়িটিতে ছিলেন। তাঁদের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের ভাষ্য, পুটিজুড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ভোরে অজ্ঞাত আরেকটি গাড়ি থেমে থাকা রাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থেমে থাকা গাড়ির দুই আরোহী নিহত হন।