হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও আটজন আহত হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি নামক স্থানে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রিবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক শামীম (২২) ও তাঁর সহযোগী মিঠু মিয়াকে (১৮) গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।এদিকে একই মহাসড়কে সকাল নয়টার দিকে নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী একটি বাস ইব্রাহিম (৮) নামে এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে শেরপুর, শায়েস্তাগঞ্জ হাইওয়ে এবং নবীগঞ্জের গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।