হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালক দুলাভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গত শুক্রবার দুপুরে মোটরসাইকেলের সঙ্গে কাঠবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের মানিক মিয়া (৬০) ও তাঁর শ্যালক একই উপজেলার কোনাগাঁও গ্রামের শানু মিয়া (৩০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা চুনারুঘাট থেকে একটি মোটরসাইকেলযোগে মাধবপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। শায়েস্তাগঞ্জ কাঠবোঝাই একটি ট্রাক তাঁঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। শানু মিয়া ও মানিক মিয়া গুরুতর আহত হন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তাঁদের মৃত্যু হয়।