হবিগঞ্জে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের সফিকুল আমিন চৌধুরী (স্বপন) হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আ ক ম জহুরুল আলম গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় দেন।মৃত্যুদণ্ড ও জনপ্রতি ১০ হাজার টাকা জরিমানার আদেশ পাওয়া আসামিরা হলেন: ওয়াফিদুল, নজরুল ইসলাম, ফয়সল মিয়া ও ওয়ালি মিয়া। শেষোক্ত দুই আসামি পলাতক রয়েছেন। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডিত আসামিরা হলেন: তাইতুল মিয়া, সুজাত মিয়া, ছানু মিয়া, বিলাল মিয়া, হেলাল মিয়া, আসাদুল, রেজাউল, সেকুল, রঞ্জু মিয়া, স্পষ্ট বেগম, সুফিয়া বেগম, ছুরিয়া বেগম ও খাইরুল মিয়া। এ ছাড়া ওই ১৪ আসামিকে জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল শিবপাশা গ্রামে সফিকুল আমিন চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়।