হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জিয়াউল হক চৌধুরীকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরের দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মারুফা পারভীন ওই হত্যা মামলার রায়ে এই দণ্ডাদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন আলী হায়দর, রেনু মিয়া, আবদুল আহাদ, হাবিব মিয়া ও রঞ্জু মিয়া। তাঁদের মধ্যে শেষের জন পলাতক। অন্যরা কারাগারে।

এই হত্যা মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। মামলা চলাকালে চার আসামির মৃত্যু হয়।

বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৪ সালে জিয়াউল হক হত্যাকাণ্ড ঘটে।