হবিগঞ্জে ২৮টি পাখি অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিক্রেতাদের কাছ থেকে উদ্ধার করা ২৮টি পাখি গতকাল সোমবার কামড়াফোক হাওরে অবমুক্ত করা হয়েছে। জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন পাখিগুলো অবমুক্ত করেন।
এর মধ্যে চারটি রাজ সরালি, চারটি সরালি, দুটি উড স্যান্ড পিপার, ১৫টি নেও পিপি, দুটি কানিবক ও একটি শালিক।
হবিগঞ্জ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, বন বিভাগের লোকজন গত রোববার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে সাজ্জাদ মিয়া নামে এক ব্যক্তিকে ২৪টি পাখিসহ আটক করেন। এ ছাড়া সামছু মিয়ার কাছ থেকে আরও চারটি পাখি উদ্ধার করা হয়। পরে আটক হওয়া সাজ্জাদ মিয়া ও সামছু মিয়াকে স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।