হবিগঞ্জের জেলা প্রশাসককে বদলি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মণীন্দ্র কিশোর মজুমদারকে গতকাল সোমবার তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে ওই নির্দেশ গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিসি মণীন্দ্র কিশোর মজুমদার ২০১২ সালের ৯ ডিসেম্বর হবিগঞ্জে কাজে যোগ দেন। সম্প্রতি জাতীয় পার্টির একজন প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন। এবং বিষয়টি নির্বাচন কমিশনে লিখিতভাবে জানান। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন গতকাল মণীন্দ্র কিশোর মজুমদারকে তাৎক্ষণিক বদলির আদেশ দেয়।
অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, তাঁরা ডিসির বদলির বিষয়টি শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো চিঠি পাননি।