প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের দুই ভাই মহিবুর রহমান ও মজিবুর রহমান এবং তাঁদের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ২২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
গত ২৫ মে এই মামলার তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে (ফরমাল চার্জ) রাষ্ট্রপক্ষ। একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে।