প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হবিগঞ্জের হতাহত ১২ জনের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। নাট্যসংগঠন প্রাচ্যনাট, গণজাগরণ মঞ্চ ও ইংল্যান্ডের বার্মিংহাম-প্রবাসীরা এই সহায়তা দেন।গত বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে হবিগঞ্জের সামাজিক সংগঠন প্রাকৃতিজন আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি ইকরামুল ওয়াদুদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) তোফাজ্জল সোহেল, সিভিল সার্জন শফিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।