হযরতের পরিবারের পাশে দাঁড়াল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে ছিনতাইকারীদের গুলিতে নিহত হযরত আলীর পরিবারকে দুই লাখ টাকা দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। গত রোববার এই টাকা হযরতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।৬ এপ্রিল ভোরে মিরপুরের রাইনখোলা এলাকায় ছিনতাই ঠেকাতে গিয়ে গুলিতে নিহত হন হযরত আলী। তিনি কল্লোল গ্রুপে চাকরি করতেন। হযরত ইতিমধ্যেই ‘প্রকৃত বীর’ হিসেবে আখ্যা পেয়েছেন বিভিন্ন মহলে।গত রোববার গুলশানের এমটিবি ভবনে হযরতের স্ত্রী সালমা সুলতানা, ছেলে তানভির হাসান ও মেয়ে সিনথিয়া আঞ্জুমের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় এমটিবির গ্রুপ ভাইস চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী, পরিচালক এম এ মালেক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, কল্লোল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।হযরতের দুই সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন প্রধান নির্বাহী আনিস এ খান। বিজ্ঞপ্তি।