প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে প্রসাধন সামগ্রী ব্যবসায়ী মালিক সমিতি। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। প্রসাধন সামগ্রীর সঠিক মান থাকার পরও অন্যায়ভাবে জরিমানা আদায় করা হচ্ছে, যা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাঁরা বলেন, যাঁরা বাজারে ভেজাল প্রসাধনী বিক্রি করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু মান যাচাই না করে গণহারে জরিমানা আদায় করাতে সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীরা। বরিশাল অফিস