হরকাতুল জিহাদের ৬ নেতার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় হরকাতুল জিহাদের (হুজি) ৬ নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুলনার দ্রুত বিচার আদালতের বিচারক সেকান্দার আলী গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে অক্টোবর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনা করার সময় ঝিনাইদহ পুলিশ ১৫টি তাজা গ্রেনেডসহ আলী আহম্মেদ, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক ওরফে লাদেন, আবদুল কুদ্দুস, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল ও আমীরুল ইসলামকে গ্রেপ্তার করে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আলী আহম্মেদকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, বাকিদের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।