হরগঙ্গা কলেজে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীতে ভর্তিতে কোটার দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলেজের নোটিশ বোর্ডে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তালিকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি করা শিক্ষার্থীদের নাম ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা নোটিশ বোর্ডের কাছের দরজায় লাথিসহ ইটপাটকেল নিক্ষেপ করেন এবং কলেজ ক্যাম্পাসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষের চাবি নিয়ে যান। এ সময় অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষকেরা। পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।