হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ও এবং এ লেভেল পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন অভিভাবকেরা ।  ছবি: প্রথম আলো
ও এবং এ লেভেল পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন অভিভাবকেরা । ছবি: প্রথম আলো

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার সময় সন্ধ্যার পর হরতাল-অবরোধ না দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে তাঁরা এ আহ্বান জানান।
মানববন্ধনে অভিভাবকেরা বলেন, দেশীয় পরীক্ষা হলে তা পরিবর্তন করে পরবর্তী তারিখে নেওয়া যায়। কিন্তু ইংরেজি মাধ্যমের পরীক্ষা সারা বিশ্বে অভিন্ন প্রশ্নে একই সময়ে অনুষ্ঠিত হয়। তাই পেছানোর সুযোগ থাকে না। হরতাল-অবরোধসহ কোনো কারণে পরীক্ষা না হলে পরীক্ষার্থীদের সেশন পিছিয়ে পড়তে হবে।