হরতাল-অবরোধ বন্ধ না হলে পণ্য সরবরাহ বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও বিরোধী দলকে ১০ দিনের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা ও লাগাতার হরতাল-অবরোধের সমস্যার সমাধান করতে হবে। যদি এর মধ্যে এসব সমস্যার সমাধান না হয় ও চালসহ সব ধরনের পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকে, তাহলে নওগাঁ থেকে সারা দেশে চালসহ সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
নওগাঁ জেলা চালকল মালিকপক্ষ গতকাল মঙ্গলবার এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাগাতার হরতাল ও অবরোধে ধান-চালসহ সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে ও চালকল মালিকপক্ষের ছয় দফা দাবিতে তাঁরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের তাজের মোড়ে ওই কর্মসূচি পালন করেন। এতে কয়েক শ মিলের মালিক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা চালকল মালিকপক্ষের সভাপতি তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জেলা ধান-চাল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা, সাধারণ সম্পাদক আকবর আলী মোল্লা, নওগাঁ চালকল মালিকপক্ষের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। কর্মসূচি পালন শেষে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি সঞ্চারকলিপি দেন।