হরতাল-অবরোধে উত্তরবঙ্গে সার সরবরাহ নিশ্চিত করতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও অবরোধের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে নির্বিঘ্নে সার পরিবহন করতে এবং সার বিতরণে সমস্যা ও সমাধান বিষয়ে বিভাগীয় মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
ভায় হরতাল ও অবরোধ চলাকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর থেকে উত্তরাঞ্চলের সব জেলায় সার সরবরাহ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের নিরাপত্তায় সার বহনকারী সব ট্রাক পাঠানো নিশ্চিত করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন সার্বিক দায়িত্ব পালন করবে। বক্তারা আরও বলেন, উত্তরাঞ্চলের চাহিদার সব সার বাঘাবাড়ীতে মজুত রয়েছে। পরিবহন সঠিকভাবে করা হলে কোনো সমস্যা থাকবে না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিসিআইসির যুগ্ম সচিব মো. আবুল কাশেম, রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার কাজী হাসান, রাজশাহী বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আমিনুল ইসলাম, দুটি বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার।