হরতাল-অবরোধে বগুড়া ছিল প্রায় স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে দেশজুড়ে টানা অবরোধের মধ্যেও গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলায় হরতাল ডেকেছিল জেলা জামায়াতে ইসলামী। এই হরতাল-অবরোধে বগুড়ার সড়ক, মহাসড়ক ও শহরের পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার বাস চলাচল করেনি।
বগুড়া মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শাহ সুলতান পরিবহনের পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাস চালানোর ব্যাপারে শনিবার (আজ) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মালিক-শ্রমিকনেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হলে পরদিন থেকে আমরা দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব রুটে বাস চালাব।’