প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের কারণে ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন হয়নি। গতকাল মঙ্গলবার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, হরতালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নিয়ম অনুসারে আইনজীবীরা নিরাপত্তার কারণে মামলার শুনানিতে অংশগ্রহণ করেন না। আসামিপক্ষের আইনজীবীরা অনুপস্থিত থাকায় এ মামলার শুনানি হয়নি। আসামিদেরও কারাগার থেকে আদালতে আনা হয়নি। ২০০৪ সালের ১ এপ্রিল নগরের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। বর্তমানে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে আদালতে।