হরতাল এখন আর গণতান্ত্রিক অধিকার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর পক্ষ থেকে হরতালের নামে নির্বিচারে বিস্ফোরক পদার্থ ও পেট্রলবোমা নিক্ষেপের পৈশাচিক সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা গ্রহণকারীদের দেখার পর বাংলাদেশ রুখে দাঁড়াওয়ের আহ্বায়কেরা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় উপস্থিত ছিলেন সুলতানা কামাল, সৈয়দ শামসুল হক, সারওয়ার আলী, আবেদ খান, জিয়াউদ্দিন তারেক আলী, আনোয়ারা সৈয়দ হক ও সন্জীদা খানম। তাঁরা বলেন, হরতাল যে সহিংস রূপ নিয়েছে, তার কারণে এটি আর গণতান্ত্রিক অধিকার নয়। প্রশাসন সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা দিতে পারছে না।
বার্ন ইউনিটের দেওয়া তথ্য অনুযায়ী, হরতালের সহিংসতায় অগ্নিদগ্ধ প্রায় ৩০ জন রোগীর মধ্যে বেশ কয়েকজন মারা গেছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিজ্ঞপ্তি।