হরতাল ও নৈরাজ্য করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, হরতাল ও নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে।গতকাল শুক্রবার ময়মনসিংহের ত্রিশালের ধলা উচ্চবিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ রেজা আলী বলেন, সরকার দেশের উন্নয়ন করছে, আর বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে হরতালসহ অরাজকতা সৃষ্টি করতে চাইছে।ধলা উচ্চবিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল শুক্রবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।