হরতাল ও সংসদ বর্জন বন্ধে আইন পাস করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহেল সুন্নাত ওয়াল জমা’আতের মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধ্বংসাত্মক, নৈরাজ্যপূর্ণ, জনস্বার্থ-বিরোধী হরতাল কর্মসূচি আর বাধাহীনভাবে চলতে দেওয়া যায় না। হরতালের অপব্যবহার বন্ধে সরকার ও বিরোধী দলগুলোকে মতৈক্যে পৌঁছে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। একই সঙ্গে সংসদ বর্জনের সংস্কৃতি বন্ধেও আইন পাস করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। আহেল সুন্নাত ওয়াল জমা’আতের ১২ দফার দাবির প্রতি সমর্থন আদায়ে ও প্রয়োজনীয় সংস্কার আনার লক্ষ্যে পেশাজীবীদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহেল সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির আহ্বায়ক এম এ মতিন। স্বাগত বক্তব্য দেন সংস্থার সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, বিএমএর নেতা সৈয়দ দিদারুল মুনির, সাংবাদিক স ম ইব্রাহিম, চুয়েট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোফরান, ব্যবসায়ী নেতা পেয়ার মোহাম্মদ, জমিয়তুল মুদারেসিন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মুখতার আহমদ প্রমুখ।