হরতাল কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অযৌক্তিক গৃহকর বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত ‘অযৌক্তিক পৌর ট্যাক্স প্রতিরোধ কমিটি’র ডাকা আজ বুধবারের প্রতীকী অনশন এবং ৩১ জানুয়ারি জেলাব্যাপী হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। গত সোমবার বিকেলে পৌর ভবনে মেয়র নজরুল ইসলামের সঙ্গে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ হোসেন বলেন, সভায় মেয়র ঘোষণা দেন, জনগণের ওপর কোনো অযৌক্তিক করারোপ করা হবে না। সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই সহনীয় মাত্রায় করারোপ করা হবে বলেও আশ্বাস দেন মেয়র। মেয়রের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কমিটির ডাকা ১৮ জানুয়ারির প্রতীকী অনশন এবং ৩১ জানুয়ারির হরতাল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।