হরতাল চলাকালে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে হরতাল চলাকালে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা কলেজে উপস্থিত হয়। শিক্ষকেরাও যথারীতি তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন।রাজশাহী কলেজের ভূগোল বিভাগের শিক্ষার্থী সবুজ সরকার জানায়, পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। এ জন্য প্রস্তুতি ভালো ছিল না। তার পরও যেহেতু শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে, সেহেতু একটু খারাপ হলেও সে পরীক্ষা দিয়েছে। এ ছাড়া নগরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল, গতকাল পরীক্ষা না থাকায় সেগুলো বন্ধ ছিল। শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল।রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি ও হরতালবিরোধী মিছিল করেছেন মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল থেকে আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে অবস্থান নিয়ে তাঁরা মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি এবং হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দেন। দুপুরে হরতালবিরোধী একটি মিছিল বের করা হয়। মিছিলটি কুমারপাড়া, সাহেববাজার, সোনাদীঘি মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।