হরতাল ডাকেনি শিবির, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের হুমকি দিয়ে অবস্থান পরিবর্তন করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি আজ রোববার হরতাল ডাকার কথা বলেছিল। হরতাল না ডাকার কারণ হিসেবে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য হরতাল স্থগিত করা হয়েছে। তবে আগামী ২ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে ৩ জুলাই থেকে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এ হুমকি দেন।গতকাল শনিবার রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেন শিবির কর্মীরা। এ সময় বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় মিছিলের একপর্যায়ে শিবির কর্মীরা পেট্রল ঢেলে নিজেদের ব্যানারে আগুন ধরিয়ে দেন। কয়েকটি যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, পূর্ব কমলাপুর, মিরপুর, গুলশান ও পুরান ঢাকায় শিবির কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। পুরান ঢাকার নারিন্দা মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।