হরতাল ডাকেনি শিবির, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন এলাকায় গতকাল শিবিরের ঝটিকা মিছিল থেকে রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ষ ছবি: প্রথম আলো
রাজধানীর পল্টন এলাকায় গতকাল শিবিরের ঝটিকা মিছিল থেকে রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ষ ছবি: প্রথম আলো

হরতালের হুমকি দিয়ে অবস্থান পরিবর্তন করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি আজ রোববার হরতাল ডাকার কথা বলেছিল। হরতাল না ডাকার কারণ হিসেবে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য হরতাল স্থগিত করা হয়েছে।তবে আগামী ২ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে ৩ জুলাই থেকে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এ হুমকি দেন।গতকাল শনিবার রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেন শিবির কর্মীরা। এ সময় বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় মিছিলের একপর্যায়ে শিবির কর্মীরা পেট্রল ঢেলে নিজেদের ব্যানারে আগুন ধরিয়ে দেন। কয়েকটি যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, পূর্ব কমলাপুর, মিরপুর, গুলশান ও পুরান ঢাকায় শিবির কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। পুরান ঢাকার নারিন্দা মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।