হরতাল, তাই জন্মদিনের কেক কাটছেন না খালেদা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৬৮তম জন্মবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। ১৯৪৫ সালে তিনি জন্মগ্রহণ করেন।

প্রতিবছর বিএনপির নেত্রী রাত ১২টা এক মিনিটে গুলশান কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। কিন্তু জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের কারণে আজ রাতের এই কর্মসূচি বাতিল করা হয়েছে।

তবে আগামীকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা কেক কেটে দলের চেয়ারপারসনের জন্মদিন পালন করবেন।