হরতাল থাকলে শনিবার অফিস খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে হরতাল হলে শনিবার ছুটির দিনেও গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে সিন্ডিকেটের ১৪৬তম সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, উপর্যুপরি হরতালের কারণে স্বাভাবিক শিক্ষাজীবন ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। এ কারণে এখন থেকে হরতাল থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।