হরতাল দীর্ঘায়িত না করার অনুরোধ বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের হরতালে উদ্বেগ জানিয়েছে বিজিএমইএ। হরতাল দীর্ঘায়িত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে সংগঠনটি বলেছে, হরতালের কারণে ব্যাহত হচ্ছে অর্থনীতির অগ্রগতির ধারা।গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, পোশাকশিল্প হরতালের আওতামুক্ত হলেও এর বিভিন্ন কাজ শেষ করতে হলে সহযোগী শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। যেকোনো প্রতিবন্ধকতা এ শিল্পের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।