হরতাল, না অবরোধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪, ৫ ও ৬ নভেম্বর হরতাল, না অবরোধ —এ নিয়ে দ্বিধায় আছে ১৮-দলীয় জোট। তবে কর্মসূচি যা-ই হোক, শনিবার ঢাকায় জোটের সমাবেশ থেকে তা ঘোষণা করা হতে পারে।

গত ২৯ ও ৩০ অক্টোবর যথাক্রমে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলের পৃথক বৈঠক হয়। স্থায়ী কমিটি ওই তিন দিন অবরোধ এবং ১৮ দলের বৈঠকে হরতাল দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর।

বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিজুড়ে হরতাল, অবরোধের মতো কর্মসূচি থাকবে। এ সময় পরীক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়ার সুযোগ কম। তবে ৫ নভেম্বর বিডিআর হত্যাকাণ্ডের রায় ঘোষণার কারণে কর্মসূচিতে কোনো পরিবর্তন আনার দরকার আছে কি না, তা খতিয়ে দেখা হবে।