হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তারিফুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কাউখালীতে গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন এ হরতাল ডেকেছিল।গত শনিবার পিরোজপুর থেকে কাউখালী ফেরার পথে পিরোজপুর-বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে তারিফুরকে অপহরণের পর নির্যাতন করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, হরতালের সময় কোনো সহিংসতা ঘটেনি।