হরতাল পুনর্বিবেচনার আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববারের হরতাল পুনর্বিবেচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।বিএনপির নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে বিএনপি রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থীরা দল-মতনির্বিশেষে আমাদের সবার সন্তান, জাতির ভবিষ্যৎ। তাই ওদের পরীক্ষা নির্বিঘ্ন ও নিরাপদ করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।’শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিএনপি হরতাল প্রত্যাহার না করলে রোববার অনুষ্ঠেয় পরীক্ষার বিষয়ে শনিবার সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেওয়া হবে।