বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের হরতাল প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।গতকাল শনিবার গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে জেলা ওলামা লীগ আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি ও জামায়াত-শিবিরের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। কেন্দ্রীয় ওলামা লীগের সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, জাহিদ আহসান রাসেল, মুক্তিযোদ্ধা কাজী মোজামেঞ্চল হক, আবদুর রউফ প্রমুখ।প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠেছে। এ কারণে জামায়াত-শিবির ব্লগার রাজীবকে হত্যার পর তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের সন্ত্রাস-নৈরাজ্য এবং তিন দিনের হরতাল প্রতিহত করার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।