হরতাল প্রত্যাখ্যান করে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক ৭ মার্চে বিএনপি-জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। সংগঠনগুলো গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে। দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব ও সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দাও জানিয়েছে সংগঠনগুলো।জাতীয় শ্রমিক লীগ মতিঝিলে হরতাল প্রত্যাখ্যান ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে সমাবেশ করে। এদিকে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে দাবি করা হয়েছে, ঐতিহাসিক ৭ মার্চকে অবমাননার জন্য এবং পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিএনপি হরতাল ডেকেছে।