হরতাল প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক সাংসদ (দিনাজপুর-৬) অধ্যক্ষ আতিউর রহমানের (৮০) মৃত্যুতে দিনাজপুরের চারটি উপজেলায় গতকাল বুধবারের হরতাল প্রত্যাহার করা হয়। গতকাল দুপুর ১২টায় হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জে ১৮-দলীয় জোটের নেতারা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আতিউর রহমান ১৯৭৯ সালে এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজ ছাড়াও নীলফামারী, বগুড়া এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর শিক্ষক আতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি