হরতাল প্রত্যাহার করায় বিরোধী দলকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অনুরোধে সাড়া দিয়ে ২ মে দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করায় বিরোধী দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার এ কথা জানান। খবর বাসসের।সাভারে উদ্ধার অভিযানের মানবিক দিক বিবেচনা করে হরতাল প্রত্যাহার করার জন্য শেখ হাসিনা গত সোমবার বিরোধী দলের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি বিরোধী দলকে মানবিক কারণে ২ মের হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং হরতালে যে অর্থ ব্যয় করা হবে তা রানা প্লাজার হতাহতদের পরিবারের জন্য ব্যয় করার অনুরোধ করছি।’