হরতাল প্রত্যাহারে যোগাযোগমন্ত্রীর ধন্যবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল প্রত্যাহার করায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বদরুন্নেসা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ প্রতিক্রিয়া জানান। নিরপেক্ষ নির্বাচন করতে সংসদে এসে পরিকল্পনা দেওয়ারও আহ্বান জানান তিনি। যোগাযোগমন্ত্রী বলেন, শুধু দেশকে আন্দোলনের মুখে ঠেলে না দিয়ে যৌথভাবে দেশের উন্নয়নে এগিয়ে আসুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নুসরাত জালাল মহিউদ্দিন ও ফজিলাতুন্নেসা।