হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা আজ বুধবার ও কাল বৃহস্পতিবার এবং ১০ ও ১১ জুলাইয়ের হরতাল প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে।গতকাল মঙ্গলবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে বিজিএমইএ বলেছে, এতে জাতীয় অর্থনীতির অগ্রগতির ধারা ব্যাহত হবে, সেই সঙ্গে রপ্তানিমুখী শিল্প খাতগুলো বিশেষ করে তৈরি পোশাকশিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে বলা হয়েছে, যদিও পোশাকশিল্প হরতালের আওতামুক্ত, তবু হরতালের ফলে পোশাকশিল্পের নিরবচ্ছিন্ন উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে যখন পোশাকশিল্প খাতের রপ্তানি প্রবৃদ্ধি আগামী মাসগুলোয় আসার একটি প্রচ্ছন্ন আভাস দেখা যাচ্ছে, তখন হরতাল কার্যক্রম পোশাকশিল্পের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বিজিএমইএ।বিজিএমইএ বলেছে, অর্থনীতি ও রাজনীতি একে অপরের পরিপূরক। হরতালের ফলে অর্থনীতিতে যে বিশাল ক্ষতি হবে, এর ভার বহনের সামর্থ্য নিশ্চিতভাবেই এ অর্থনীতির নেই।