হরতাল বন্ধের দাবিতে কাফন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল বন্ধের দাবিতে কাফন সমাবেশ করেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মোর্চা ‘দেশ বাঁচাও—পেট বাঁচাও আন্দোলন’। গতকাল শুক্রবার রাজধানীর আজিজ সুপার মার্কেটের সামনে আয়োজিত কাফন সমাবেশ শেষে ব্যবসায়ীদের এ মোর্চার আহ্বায়ক রবীন আহসান বলেন, ‘রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকার হরতালকে অকেজো করে ফেলেছে। এ হরতালের সঙ্গে গণ-আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তাই আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা হরতালের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা মনে করি, দিনের পর দিন একটা দেশে হরতালের মতো অর্থনীতিবিরোধী আন্দোলন চলতে পারে না।’ক্ষুদ্র ব্যবসায়ীদের এই মোর্চার আহ্বায়ক রাজনৈতিক দলগুলোর কাছে তাঁদের হরতালবিরোধী ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কাফন সমাবেশ থেকে আগামী ৩ মে হরতাল বন্ধের দাবিতে প্রতীকী অনশন করার কর্মসূচি ঘোষণা করা হয়।