হরতাল বাড়ল, পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়িয়েছে ২০-দলীয় জোট। হরতালের পাশাপাশি অবরোধও চলবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন। গত রোববার সকাল থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল জোট। সেই সময় শেষ হওয়ার আগেই হরতাল বাড়ানোর ঘোষণা আসে। হরতাল বাড়ানোয় আজ বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি নিয়ে গেছে সরকার। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে। গতকাল সিলেটে সংবাদ সম্মেলন করে পরীক্ষা পেছানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।