হরতাল সফল করতে খালেদার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার থেকে দেশব্যাপী শুরু হওয়া টানা ৪৮ ঘণ্টার হরতাল সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবির।গতকাল বুধবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শিক্ষক-কর্মচারী জোটের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে দেশ বাঁচাতে ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে তিনি এই আহ্বান জানান। গতকাল রাত নয়টায় জোটের চেয়ারম্যান এম সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শতাধিক শিক্ষকের প্রতিনিধিদলটি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে। তাঁরা বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানান।বেগম খালেদা জিয়া বলেন, ‘আমরা নিজেদের স্বার্থে নয়; জনগণের স্বার্থে, বৃহত্তর অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে হরতাল দিয়েছি।’ বিএনপির চেয়ারপারসন হরতাল-পরবর্তী কর্মসূচি পালনেও জনগণের প্রতি আহ্বান জানান।ইংলাককে অভিনন্দন: খালেদা জিয়া থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল ইংলাককে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘থাইল্যান্ডের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আপনার দল পুয়ে থাই পার্টি জয়লাভ করায় আমার উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন।’