হরতাল সফল করতে মহানগর নেতাদের প্রতি খালেদার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলন জোরদার এবং ৩০ নভেম্বরের হরতাল সফল করতে ঢাকা মহানগর বিএনপির সর্বস্তরের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার রাতে মহানগর বিএনপির নেতা, বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর এবং বিগত সংসদ নির্বাচনে মহানগরের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ আহ্বান জানান। চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মহানগরের বিভিন্ন থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, বৈঠকে সরকারবিরোধী আন্দোলন জোরদারের কৌশলসহ সংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।