প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে শিশু হত্যাকারীদের বিচারের দাবিতে ২৫ এপ্রিল হরতাল সফল করতে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরে মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে এক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি শামীম আরা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সম্পাদক রানু সরকার, সাংগঠনিক সম্পাদক তপন কুমার দেবনাথ প্রমুখ। বক্তারা এ হরতাল সফল করার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।