খুলনা নগরের ছোট বয়রা এলাকায় গতকাল রোববার বেলা ১১টায় হরতাল-সমর্থকদের ধরতে গিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা প্রহূত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হন। প্রত্যক্ষদর্শী, মেডিকেলের শিক্ষার্থী ও পুলিশ জানায়, গতকাল সকালে হরতাল চলাকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে পিকেটিং চলছিল। খবর পেয়ে ছাত্রলীগের খুমেক শাখার ৩০-৩৫ জন কর্মী-সমর্থক সেখানে পিকেটারদের ধাওয়া এবং মো. এহেসান (২২) নামের এক পিকেটারকে মারধর করেন। এ সময় অন্য পিকেটাররা দৌড়ে ছোট বয়রা মাদ্রাসার গলিতে ঢুকে কয়েকটি বাড়িতে আশ্রয় নেন। ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধরতে ওই সব বাড়িতে ঢুকে পড়লে হরতাল-সমর্থক স্থানীয় লোকজন তাঁদের ওপর পাল্টা হামলা করেন। এতে ছাত্রলীগের সাতজন কর্মী আহত হন। তাঁরা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন। ফিরোজ আহমেদ বলেন, গুরুতর আহত শিমুল চক্রবর্তীর ডান পা ভেঙে গেছে।’ সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, মেডিকেল কলেজের হরতালবিরোধী শিক্ষার্থীরা হরতাল-সমর্থকদের ধাওয়া করলে তাঁরা পাল্টা হামলার শিকার হন। এ সময় ছয়-সাতজন শিক্ষার্থী আহত হন।