প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরের ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে জেলা ও মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের ডাকা আজ বুধবারের আধা বেলা হরতাল স্থগিত করা হয়েছে। গত সোমবার রাতে জরুরি বৈঠক করে সংগঠনটি হরতাল স্থগিতের ঘোষণা দেয়। সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সিলেট থেকে দুটি হজ ফ্লাইট যাবে। হজযাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে হরতাল স্থগিত করা হলো। ১৬ আগস্ট শহরের জিন্দাবাজার এলাকায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সুলেমান চৌধুরীর ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী মামুন। এ ঘটনায় সুলেমানসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ অবস্থায় সংগঠনটি শহরে আধা বেলা হরতালের ডাক দিয়েছিল।