হরতালবিরোধী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মাইক লাগিয়ে ‘হরতালের নামে নৈরাজ্যের’ বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ। গতকাল শনিবার থেকে এ প্রচারণা শুরু হয়। এ ছাড়া চারটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে হরতালবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। এ প্রসঙ্গে দলের নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা হরতালের বিরুদ্ধে নই। তবে যেকোনো নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। এ জন্য নগরের গুরুত্বপূর্ণ ২৬টি মোড়ে মাইক লাগানো হয়েছে।’