হরতালবিরোধী মিছিল করেছে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে গতকাল গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে মিছিল বের করে ষ প্রথম আলো
শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে গতকাল গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে মিছিল বের করে ষ প্রথম আলো

রাজধানীর শাহবাগে গতকাল বুধবার হরতালবিরোধী মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। এ সময় যেকোনো পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছে মঞ্চ। বেলা সাড়ে ১১টায় শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিল শুরু হয়। সেখান থেকে টিএসসি হয়ে মিছিলটি আবার শাহবাগে আসে। এরপর এটি কাঁটাবন হয়ে শাহবাগে আসে।

হরতালবিরোধী মিছিল শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। এ সময় গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার বলেন, ছাত্রশিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। দোকানপাট, অফিস-আদালত ও স্কুল-কলেজ খোলা ছিল। রাজপথে গাড়ি চলাচল করেছে। শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান গণজাগরণ মঞ্চের সমন্বয়ক।