হরতালে আহত সেই ১৫ শিক্ষার্থীর জন্য চিকিৎসা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে লালমনিরহাট সদরের দুটি বিদ্যালয়ে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ১৫ শিক্ষার্থীকে চিকিৎসা অনুদান দেওয়া হয়েছে। গত বুধবার সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।১৮-দলীয় জোটের ডাকা গত ২৭ ও ২৮ মার্চের হরতালের দ্বিতীয় দিন সকালে খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুনিয়াগাছ উচ্চবিদ্যালয়ে হরতাল-সমর্থকেরা হামলা চালায়। এতে দুই স্কুলের ১৫ জন শিক্ষার্থী আহত ও তিনজন শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হন। হামলার সময় সহকারী শিক্ষক নাজনীন জাহান বিদ্যালয়ের মাইকে সন্ত্রাসী হামলার কথা প্রচার করলে অভিভাবক ও এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।বুধবার চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।