হরতালে ইসলামী ঐক্যজোটের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা আজ ও আগামীকালের হরতালে এবং পরদিন মঙ্গলবার বিএনপির ডাকা হরতালে সমর্থন জানিয়েছে ইসলামী ঐক্যজোট। গতকাল শনিবার লালবাগে দলের সভায় নেওয়া এ সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে জানানো হয়। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে এ সভায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। চরমোনাই পীরের বিবৃতি: গতকাল এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম গত কয়েক দিনে দেশব্যাপী ব্যাপক প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করে তা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।