হরতালে করণীয় ঠিক করার বৈঠক হঠাৎ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ নভেম্বরের হরতালে করণীয় ঠিক করতে সাংসদ ও ব্যবসায়ীদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গতকাল রোববারের পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিরোধী দল এ বৈঠককে অন্যভাবে নিতে পারে—এ বিবেচনায় গত শনিবার গভীর রাতে বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার গতকালের বৈঠকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন। বৈঠকের প্রতিবেদন সংগ্রহের জন্য সংবাদকর্মীদের আমন্ত্রণও জানানো হয়েছিল।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বলেন, বিরোধী দল ভাবতে পারে সাংসদদের উসকে দেওয়া হচ্ছে। কিংবা ভাবতে পারে, ব্যবসায়ীদের নিজেদের পক্ষে আনার জন্য সরকার এ ধরনের বৈঠক করতে চাইছে। এসব বিবেচনায় নিয়ে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে হরতালের বিষয়ে জনমত গঠনের জন্য সব সাংসদদের সঙ্গে টেলিফোনে কথা বলা হবে।